Dhaka ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জামায়াতে ইসলামীর গণমিছিল

print news

◼️মাহাবুর রহমান– কেশবপুর (যশোর)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের কেশবপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৪ আগষ্ট)বিকেল ৫টায় কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। কালীমন্দির রোড, প্রেসক্লাব মোড়, গাজীর মোড়, হাসপাতাল রোড, উপজেলা রোড, থানার মোড় ঘুরে পুনরায় গাজীর মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

গণমিছিলে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী। উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, উপজেলা নায়েবে আমীর মাস্টার রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সাংগঠনিক বায়তুল সম্পাদক হাফেজ মাওলানা আবু হুরায়রা, পেশাজীবী বিভাগের প্রধান অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, সমাজসেবা বিভাগের প্রধান কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, কেশবপুর পৌর আমীর প্রভাষক জাকির হোসেন, সদর ইউনিয়নের আমীর অধ্যাপক তরিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন, “ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আমরা এই কর্মসূচি পালন করেছি। আমাদের লক্ষ্য একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা, যেখানে চাঁদাবাজ, সন্ত্রাসী, ধর্ষণকারী, দখলদার কিংবা স্বৈরাচারী কারো স্থান থাকবে না।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, যিনি ঘুণে ধরা সমাজে পরিবর্তন আনতে সক্ষম হবেন। কেশবপুরের সচেতন নাগরিকদের কাছে আহ্বান, আপনারা যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নিন, যারা সমাজকে আদর্শের পথে পরিচালিত করবে।”

বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জামায়াতে ইসলামীর গণমিছিল

আপডেটের সময়: ০৯:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫