
◼️মাহবুব আলম–কাফরুল
বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণিতে হিজাব পরার কারণে ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।
রোববার (২৪ আগস্ট) ঘটনাটি ঘটে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, দিনের শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার হঠাৎ তাদের ক্লাস থেকে বের করে দেন। অভিযোগ রয়েছে, শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং হিজাব পরাকে অযৌক্তিকভাবে সমস্যা হিসেবে উপস্থাপন করেছেন। শিক্ষিকার বক্তব্য অনুযায়ী, তিনি হিজাব নয়, ওড়না পরায় শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করেছেন।
এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশে শিক্ষালাভের অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষিকা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য প্রদান করেননি। এই ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা দ্রুত সমাধানের আশা করছেন, যাতে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
প্রতিবেদকের নাম 


























