Dhaka ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ৯ নেতাকর্মী আটক, মামলা দায়ের সুনামগঞ্জের সুরমা নদী থেকে গলায় গামছা পেঁচানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল: গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা ব্যারিস্টার আবিদুল হক নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াতসহ গ্রেফতার ২৮ নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ

সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ৯ নেতাকর্মী আটক, মামলা দায়ের

63 / 100 SEO Score
print news

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের একটি মশাল মিছিল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ব্যানার ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাতে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সাভার মডেল থানার পুলিশ ফাঁড়ির এএসআই আহসান এই আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে সালেহপুর ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক একটি মশাল মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের সামনে পড়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে।

এ বিষয়ে সাভার থানার পুলিশ ফাঁড়ির এএসআই আহসান জানান, আটককৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের কাছ থেকে মিছিলের ডিজিটাল ব্যানার ও যাতায়াতে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"

সুনামগঞ্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ৯ নেতাকর্মী আটক, মামলা দায়ের

আপডেটের সময়: ০৩:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬