Dhaka ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময়

45 / 100 SEO Score
print news

সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় জেলা পুলিশের আয়োজনে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রাণী দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন যেকোনো কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো শিথিলতা প্রদর্শন করা হবে না।

সভাপতির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান বলেন, জনমুখী ও স্বচ্ছ পুলিশি সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, শহরের মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

সভায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করেন এবং বিভিন্ন সমস্যা নিরসনে সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির অ্যাডভোকেট মো. শেরনুর আলী, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, ছাত্রদল সভাপতি তারেক মিয়া ও মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন। বক্তারা বিশেষ করে মাদকের কুফল তুলে ধরে তরুণ সমাজকে রক্ষায় সীমান্ত ও স্থানীয় পর্যায় থেকে মাদকের রুট বন্ধ করা এবং শহরের নিরাপত্তা টহল জোরদার করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিশেষে, অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থী ও সুধীজনদের মধ্যে আইনশৃঙ্খলা ও সচেতনতামূলক একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ৫ জন সাধারণ অংশগ্রহনকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুনামগঞ্জ জেলাকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময়

আপডেটের সময়: ১০:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬