Dhaka ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা;ড্রেন ও রাস্তা নির্মাণে কোটি টাকার প্রকল্প

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভায় দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরুখ খান।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, পৌর নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম খন্দকার রঞ্জু, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ।

প্রথম প্রকল্পের আওতায়, বৃহত্তর পাবনা-বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩৩ লাখ ৬০ হাজার ৮৪০ টাকা ব্যয়ে থানা বাসস্ট্যান্ড থেকে পৌর বালিকা বিদ্যালয়ের রোড সংলগ্ন ব্রিজ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে।

দ্বিতীয় প্রকল্পে তালোড়া রোড থেকে লালুকা মসজিদ পর্যন্ত ১ কোটি ২৬ হাজার ১৫৩ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা পুনঃনির্মাণ কাজ চলছে। উভয় প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এস.টি এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটর মোঃ আখতারুজ্জামান তুহিন।

এছাড়াও, স্থানীয় সরকার বিভাগের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় পশ্চিম বোরাই মধ্যপাড়ায় ৪৯ লাখ ২৮ হাজার ৭৫২ টাকা ব্যয়ে প্যালাসাইডিংসহ ইউনিক ব্লক রাস্তার উন্নয়ন কাজের মান ও অগ্রগতি পরিদর্শন করেন পৌর প্রশাসক।

এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন এবং জনস্বার্থে সঠিকভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

অন্যদিকে, এডিপি অর্থায়নে মহিলা কলেজ সংলগ্ন প্রফেসরপাড়ায় পানি নিষ্কাশনের জন্য প্রক্রিয়াধীন ড্রেন নির্মাণ প্রকল্পে এলাকাবাসীর মতামত গ্রহণ করা হয়।

সুষ্ঠু ও টেকসই উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা;ড্রেন ও রাস্তা নির্মাণে কোটি টাকার প্রকল্প

আপডেটের সময়: ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫