
মোঃ সাইফুল ইসলাম–বিরল উপজেলা থেকে◼️
দিনাজপুর জেলা জজ আদালতে জামিন নিতে গিয়ে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার সাবেক মেয়র সবুজার সিদ্দিক সাগর’সহ ০৭ প্রভাবশালী নেতাকে আটক করেছে পুলিশ।
জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।
আটককৃত বাকি নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন, ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মারুফ হোসেন, বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাফফর হোসেন ও মহসীন আলী (মেম্বার)।
প্রতিবেদকের নাম 

























