Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

এক প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেল ১৩২৬ শিক্ষার্থী, পাসের হার ৯৭.৪০%

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩৫৯ সময় দেখুন
print news

খাইরুল ইসলাম–ঢাকা◼️

ঢাকা শহরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবারও এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ ঢাক-ঢোল বাজিয়ে আনন্দে মেতে ওঠে, কেউ আবার আবেগঘন পরিবেশে কাঁদতে থাকে। অনেকে স্কুল মাঠে দাঁড়িয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে ফল উদযাপন করতে দেখা যায়।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১২০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ১১৬ জন এবং উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৬১ জন। অকৃতকার্য হয়েছে মাত্র ৫৫ জন শিক্ষার্থী।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৬ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়,

বিজ্ঞান বিভাগে ১ হাজার ৮৩৮ জনের মধ্যে ৩৭ জন ফেল করেছে।

মানবিক বিভাগে ৪৯ জন অংশগ্রহণ করে ৪১ জন পাস করেছে।

ব্যবসায় শিক্ষায় ১৯২ জন অংশ নিয়ে ১৮২ জন উত্তীর্ণ হয়েছে।

এই সফলতার পেছনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই ছিল মূল চালিকা শক্তি বলে মনে করছেন অনেকেই।

অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, মননশীলতা এবং একাডেমিক উৎকর্ষ—সবদিকেই তৈরি করতে চেষ্টা করি। এই ফলাফল আমাদের সেই চেষ্টারই প্রতিফলন।

ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

স্কুলের একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ এবং নিয়মিত প্রস্তুতির কারণেই এই ফলাফল এসেছে। তারা আশা করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকবে আগামীতেও।

এই রেজাল্টে ভিকারুননিসার সুনাম নতুনভাবে আলোচনায় এসেছে, আর স্কুলটির শিক্ষার্থীরা যেন হয়ে উঠেছে সারা দেশের শিক্ষার্থী সমাজের জন্য অনুপ্রেরণার নাম।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

এক প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেল ১৩২৬ শিক্ষার্থী, পাসের হার ৯৭.৪০%

আপডেটের সময়: ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫