Dhaka ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে খেলাফত মজলিস

print news

◼️খাইরুল ইসলাম–সিলেট

ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে মাঠে সক্রিয় হচ্ছে খেলাফত মজলিস। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এই গঠনতমক সভায় ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ।

গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন ইমাম উদ্দিন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আবদুল আউয়াল, হাজী মোহাম্মদ আবদুর রহিম ও জামাল আহমদ।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজ দিদারুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবদুর রহিম কালা এবং সহ-সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন:

আবদুল সালাম – বায়তুলমাল সম্পাদক

হাবিব আহমদ – সমাজকল্যাণ সম্পাদক

আবদুল খালিক – কৃষিবিষয়ক সম্পাদক

আবু উসমান – প্রচার সম্পাদক

আনোয়ার হোসেন – সহ-প্রচার সম্পাদক

হাফিজ রিফাত রাইয়্যান – উলামা বিষয়ক সম্পাদক

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মাহবুবুর রহমান, ফয়সাল আহমদ, আবদুল শুকুর, শাহীন আহমদ, নজরুল ইসলাম, শপন আহমদ, তাজুল ইসলাম, ময়নুল ইসলাম, হাফিজ কাওছার আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি ওয়ার্ড পর্যায়ে খেলাফত মজলিসের কার্যক্রমকে আরও বেগবান করবে। জনসাধারণের আস্থা অর্জন ও ইসলামী রাজনীতির বিস্তারে এই কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে খেলাফত মজলিস

আপডেটের সময়: ১১:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫