Dhaka ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

63 / 100 SEO Score
print news

রাজধানীর কদমতলী থানাধীন পলাশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি দল পলাশপুর গ্যাস রোড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহাব উদ্দিন (৪৩) এবং হাজেরা আক্তার ঋতু (৩০)।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার ৫ নম্বর গলির একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে জাল নোট তৈরির সঙ্গে জড়িত অবস্থায় দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রঙ ও সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল তৈরি করে আসছিল। উৎপাদিত এসব জাল নোট রাজধানী ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিং মলে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে চক্রটি।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মূলহোতা মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পূর্বেও পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই জাল নোট প্রস্তুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

আপডেটের সময়: ০১:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬