Dhaka ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কারাগারে বসে’ই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ছাত্রলীগ কর্মী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
print news

খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন রেদোয়ান আহমদ নামে এক ছাত্র লীগ কর্মী, তিনি জকিগঞ্জ সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র এবং চলমান এইচএসসি পরীক্ষার ২০২৫ সালের পরীক্ষার্থী।

জানা যায়, রেদোয়ান আহমদ ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও অনলাইনে হুমকি প্রদানের। অভিযোগ আছে, তিনি আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে কলেজে অস্থির পরিবেশ তৈরি করতেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ওই হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

পরীক্ষার ষষ্ঠ দিনে, (বৃহস্পতিবার) তিনি জামিনের জন্য জকিগঞ্জ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। তবে বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন রাতেই তার অভিভাবক চলমান পরীক্ষার বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান। পরে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হিসাববিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হোসেন বিষয়টি সিলেট উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও বোর্ডের অনুমোদনের পর সিদ্ধান্ত হয়—রেদোয়ান আহমদ কারাগারে থেকেই পরীক্ষায় অংশ নিতে পারবেন। বর্তমানে তিনি নিয়মিতভাবে কারাগারে বসেই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে বলছেন, অপরাধী হলেও একজন শিক্ষার্থীর শিক্ষার অধিকার রক্ষা করা নৈতিক ও আইনি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কেউ কেউ প্রশ্ন তুলছেন—একজন রাজনৈতিক কর্মী কীভাবে এত সুবিধা পেতে পারে।

তবে প্রশাসন বলছে, আইন অনুযায়ী কারাগারে থাকা পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে বোর্ডের অনুমতি সাপেক্ষে তা দেওয়া যেতে পারে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কারাগারে বসে’ই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ছাত্রলীগ কর্মী

আপডেটের সময়: ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫