Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১

print news

কুড়িগ্রামের রাজারহাটে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাঠকর্মী পরিচয়ে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে আটক হয়েছে এক প্রতারক। রোববার সকালে উপজেলার উমরমজিদ ইউনিয়নের ফরকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আটক ব্যক্তি নিজেকে ব্র্যাকের মাঠকর্মী হিসেবে পরিচয় দিয়ে ফরকেরহাট বাজারে আসেন। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে তিনি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে প্রসেসিং ফি বাবদ অগ্রিম টাকা আদায়ের চেষ্টা করছিলেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা আইডি কার্ড ও প্রাতিষ্ঠানিক নথিপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং রাজারহাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ করছে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তির পরিচয় ও তার সাথে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাম্প্রতিক সময়ে এ ধরনের প্রতারক চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১

আপডেটের সময়: ০৯:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬