Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

50 / 100 SEO Score
print news

গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেল ৫ টায় কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শহরের আলিয়া মাদরাসা মাঠ থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী নিজাম উদ্দিন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, জনগণের দাবি মেনে না নিলে দেশের মানুষ রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। মিছিল ও সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

আপডেটের সময়: ১০:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬