Dhaka ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কুলাউড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা,এক ব্যবসায়ী নিহত

print news

◼️এহিয়া আহমদ–মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনায় আশিকুর রহমান আশিক (৩৮) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক শমশেরনগরের ঈগল নার্সারি ও কুমিল্লা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি মিনি ট্রাকে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন। পথিমধ্যে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক গুরুতর আহত হয়ে ট্রাকেই আটকে পড়েন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

আশিকের অকাল মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কুলাউড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা,এক ব্যবসায়ী নিহত

আপডেটের সময়: ১২:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫