Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১৮১ সময় দেখুন
print news

◼️মাহাবুর রহমান–কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মধ্যকুল বটতলা নামক স্থান ও  গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই সড়কের বুঝতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মান্দার গাজীর ছেলে কাশেস গাজী (৪৭) গত বুধবার সকাল ৭ টার দিকে  যশোর-সাতক্ষীরা মহাসড়কে হাটছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হলে এলাকাবাসি উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

অপরদিকে, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার আলতাপোল গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে জয়দেব সরকার (৪৯) বাইসাইকেল চড়ে কেশবপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি যশোর-সাতক্ষীরা মহসড়কের বুঝতলা নামক স্থানে পৌঁছালে পেছনের দিক থেকে চুকনগরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। তিনি কেশবপুর শহরের একটি স্বর্নের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেটের সময়: ১০:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫