Dhaka ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৯৯.১৩ শতাংশ শিক্ষার্থীর জিপিএ-৫

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩৫৯ সময় দেখুন
print news

খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ বরাবরের মতোই রাখল অনন্য নজির। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেয় ৫৭৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ৫৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে, পাস করেছে সবাই। ফলে পাসের হার ১০০ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.১৩ শতাংশ।

শিক্ষাক্ষেত্রে এই অসাধারণ সাফল্য শুধু একাডেমিক পারদর্শিতার নয়, এটি ক্যাডেট কলেজসমূহের আদর্শিক ও শৃঙ্খলাভিত্তিক শিক্ষাব্যবস্থারও ফল। এসব প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন, নেতৃত্বগুণ, খেলাধুলা, সংস্কৃতি, সামরিক শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ব পালনের চর্চা চলে হাত ধরাধরি করে।

ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুনির্দিষ্ট পরিকল্পনা, দক্ষ প্রশাসন, অভিজ্ঞ শিক্ষকগোষ্ঠী, অভিভাবকদের সক্রিয় সহযোগিতা এবং শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে।

ক্যাডেট কলেজগুলোর এই ধারাবাহিকতা শুধুই ফলাফলে সীমাবদ্ধ নয়, বরং এরা তৈরি করছে ভবিষ্যতের দেশনেতা, সেনানায়ক ও সুনাগরিক—যারা জাতিকে এগিয়ে নেবে নতুন উচ্চতায়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৯৯.১৩ শতাংশ শিক্ষার্থীর জিপিএ-৫

আপডেটের সময়: ০৮:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫