Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

খুলনায় বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

63 / 100 SEO Score
print news

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। রোববার (০২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইলিয়াস সরদার (৪২), মোঃ সুজন (৩৮) এবং নান্না বেপারি (৫৭)।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানার রায়পাড়া এলাকার নান্না বেপারির বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসা তল্লাশি করে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজতে থাকা দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে খুলনাসহ আশপাশের এলাকায় অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি ও অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থানাসহ পিরোজপুর ও বরগুনা জেলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ আসামিদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

খুলনায় বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আপডেটের সময়: ১০:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬