
মাহাবুর রহমান–কেশবপুর (যশোর)◼️
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে যশোরের কেশবপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় কেশবপুর এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গাজীর মোড় থেকে শুরু হওয়া মিছিলটি হাসপাতাল রোড, পৌরসভা রোড ও থানার মোড় প্রদক্ষিণ করে আবার শুরুস্থলে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ জুলাই পদযাত্রায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের হামলা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার ওপর চরম আঘাত। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে হামলা করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি আক্রমণের শামিল।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী এডভোকেট আঃ আহাদ, শহীদ তৌহিদের পিতা আব্দুর জব্বার মোল্ল্যা, তাহমিদ আহসান মিশাদ, যুবশক্তির সম্ভাব্য আহ্বায়ক রাসেল হোসেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্ভাব্য আহ্বায়ক মাসফি চৌধুরী অরিন ও সম্ভাব্য সদস্য-সচিব তাহসিন আহসান মাহিন।
এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 

























