Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চকরিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

print news

◼️মোহাম্মদ আইয়ুব–চকরিয়া কক্সবাজার

চকরিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটার আওতায় বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ এলাকায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নির্মাণ কাজের মান, সময়ানুযায়ী অগ্রগতি এবং সরকারি নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

এছাড়াও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। উন্নয়ন প্রকল্পসমূহ যাতে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়িত হয়, তা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চকরিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেটের সময়: ০৮:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫