Dhaka ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চট্টগ্রাম নগর বাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২ জন

print news

চট্টগ্রামে মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। সিএমপি বাকলিয়া থানার পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০:৩০মিনিট থেকে রবিবার (১৮ জানুয়ারি) রাত ১২:৪০ মিনিট পর্যন্ত বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকস্থ বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোবাইল ক্রেন টয়োটা গাড়ীসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই রাতে নতুন ব্রিজ সংলগ্ন কে আর এস কনভেনশনের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত আরেক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসসহ আরও একজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হচ্ছে।
মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চট্টগ্রাম নগর বাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২ জন

আপডেটের সময়: ০৯:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬