Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চুরির মিথ্যা অভিযোগে গাছে বেঁধে কিশোরকে নির্যাতন

print news

মোঃ জসিম–দিনাজপুর জেলা◼️

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের লোহার ফাল চুরির মিথ্যা অভিযোগ তুলে এক এতিম কিশোরকে বাজারের মধ্যে গাছে বেঁধে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার রসুল শাহাপুর এলাকার গোরস্তান মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার কিশোরের নাম মাহিম হোসেন, সে ৭নং বিজোড়া ইউনিয়নের রায়হান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের মধ্যে একটি আমগাছে রশি দিয়ে বেঁধে মাহিমকে বেধড়ক মারধর করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে মাহিমের বাবা মোঃ রায়হান বাদী হয়ে বিরল থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা (নং ০৯/১৯১) দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—মোঃ হেলাল, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মুকুল, মোঃ মোস্তাফিজুর রহমান এবং মোঃ মাহাবুর রহমান।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কিশোরের পরিবারের দাবি, ঘটনাটি পরিকল্পিত এবং সম্পূর্ণ মিথ্যা অপবাদ। তারা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। সামাজিকভাবে এমন নির্মম আচরণের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চুরির মিথ্যা অভিযোগে গাছে বেঁধে কিশোরকে নির্যাতন

আপডেটের সময়: ১২:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫