Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চোর সন্দেহে তিন কিশোরকে বেধড়ক মারধর, একজনের মর্মান্তিক মৃত্যু

print news

◼️রবিউল ইসলাম–চট্টগ্রাম বন্দর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায় চোর সন্দেহে তিন কিশোরকে রশিতে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত অবস্থায় একজনের মৃত্যু হয়। বুধবার রাতে স্থানীয়দের উদ্যোগে এ নির্যাতনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় চুরির অভিযোগ উঠলে কয়েকজন গ্রাম্য মাদবর ওই কিশোরদের ধরে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত হয় কিশোররা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যায়। বাকি দুজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। নিহত কিশোরের পরিবার জানায়, কোনো প্রমাণ ছাড়াই তাদের সন্তানকে সবাই মিলে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সন্তানকে এভাবে চোখের সামনে পিটিয়ে হত্যার দৃশ্য কোনো মা-বাবার সহ্য করার মতো নয় বলে তাঁরা জানান।

মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের মবের হাতে আইন প্রয়োগের ঘটনা নতুন নয়। আগেও দেশের বিভিন্ন স্থানে চুরির অভিযোগে এমন নির্যাতন ও হত্যার নজির রয়েছে। কিন্তু দ্রুত বিচার না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়রা বলছেন, শুধু গ্রেপ্তার করলেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের মব নির্যাতন ঠেকানো সম্ভব নয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চোর সন্দেহে তিন কিশোরকে বেধড়ক মারধর, একজনের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৪:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫