Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জয় বাংলা স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার

print news

◼️মোস্তফা মিয়া–নরসিংদী সদর

নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ১০ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষকদলের আয়োজনে রোববার কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে একদল শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত জনতার মাঝে উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কলেজ অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান জানান, “এই প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক স্লোগান বা কর্মকাণ্ডের অনুমতি নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বহিষ্কৃত শিক্ষার্থীদের আগামী শনিবার অভিভাবকসহ কলেজে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকে বিষয়টিকে অতিরিক্ত কঠোরতা বললেও, কলেজ কর্তৃপক্ষ তা নিয়ম-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জয় বাংলা স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার

আপডেটের সময়: ০৮:২৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫