
রকনুজ্জামান-নাটোর বাগাতিপাড়া থেকে◼️
নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার সকালে ছাত্রশিবির বাগাতিপাড়া আদর্শ থানা শাখার উদ্যোগে উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ছাত্রশিবির সভাপতি মিঠু সরকার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শাহীন আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবির নেতা মো. আফতাব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুর রব, জেলা ছাত্রশিবিরের আইন সম্পাদক নাজমুল হোসেন এবং সহকারী দাওয়াহ সম্পাদক ইয়াহিয়া খান।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতেই এমন আয়োজন করা হয়েছে। তারা আশা করেন, এই কৃতিত্ব অর্জনকারীরা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
প্রতিবেদকের নাম 


























