Dhaka ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জুলাই আন্দোলনে আমিরাতে ১৩ মিছিল আয়োজন করেছিলাম: আরব আমিরাত বিএনপি আহ্বায়ক জাকির হোসাইন

print news

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন বলেছেন, জুলাই আন্দোলনের সময় তিনি প্রবাসে বিএনপির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমিরাতে ১৩টি মিছিল আয়োজন করেছিলেন। এতে প্রায় ৬ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয় এবং তাদের মধ্যে ২০০ জনেরও বেশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন। এসব পরিস্থিতি মোকাবিলা করতে তাকে নেতৃত্ব দিতে হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সিলেট নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে জাকির হোসাইন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে তিনি সবসময় একনিষ্ঠ সৈনিক। বিদেশ থেকেও তিনি শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রবাসী ভাই-বোনদের ঐক্যবদ্ধ করতে এবং মধ্যপ্রাচ্যে দেশের মানুষের কাছে সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরতে কাজ করেছেন।

জকিগঞ্জের খলাছড়া গ্রামের সন্তান জাকির হোসাইন দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন এবং বর্তমানে আরব আমিরাত বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে শেখ হাসিনা তাকে ‘জঙ্গি অর্থদাতা’ হিসেবে অভিযুক্ত করেছিলেন, যা একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

জাকির হোসাইন আরও জানান, মিথ্যা অভিযোগের কারণে তার পাসপোর্ট নবায়ন বাধাগ্রস্ত হয়, দেশে ফেরার পথে বাঁধা তৈরি হয় এবং সামাজিকভাবে তাকে হেয় করা হয়। তবু তিনি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন।

এছাড়া তিনি দেশীয় উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উল্লেখ করেন, জকিগঞ্জ-কানাইঘাট এলাকা খনিজ সম্পদে ভরপুর। ইতোমধ্যেই জকিগঞ্জে একটি গ্যাস কূপের কাজ চলছে এবং প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে, যা দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে বড় বিনিয়োগে পরিণত হবে।

জাকির হোসাইন বলেন, তার একমাত্র লক্ষ্য হলো এলাকার উন্নয়ন, সিলেটের উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার। তিনি আশ্বাস দেন, সিলেট-৫ আসনের মানুষ তাঁকে পাশে রাখবেন এবং প্রবাসী বাংলাদেশিরা সরকারের দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জুলাই আন্দোলনে আমিরাতে ১৩ মিছিল আয়োজন করেছিলাম: আরব আমিরাত বিএনপি আহ্বায়ক জাকির হোসাইন

আপডেটের সময়: ০১:০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫