Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নরসিংদীতে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট

print news

◼️আল আমিন–নরসিংদী 

নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হয়।

শনিবার (২৬ জুলাই) সকালে নরসিংদী কালেক্টরেট মাঠে (জজকোর্ট) টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আহ্বায়ক, ক্রিকেট অপারেশনস এবং নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল কবির ভূঁইয়া, যিনি শুভেচ্ছা বক্তব্যে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। টুর্নামেন্টটি ছিল গোছানো, প্রাণবন্ত ও দর্শকনন্দিত। শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

আয়োজনে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া এবং খবিরুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন ভিপি ইলিয়াস আলী ভূঁইয়া, মাই টিভির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠুন, চ্যানেল আইয়ের সুমন রায়, মো. জাকারিয়া, দীপক কুমার বর্বণ প্রিন্স, আওলাদ হোসেন মোল্লা, মাহমুদ হোসেন চৌধুরী সুমন, শরীফ আহমেদ ও আলী হোসেন মুজাহিদ রুবেলসহ আরও অনেক ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তি।

সুষ্ঠু আয়োজন ও কার্যকর ব্যবস্থাপনার জন্য নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা প্রশংসিত হয়েছেন। আয়োজকরা মনে করেন, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়—জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও ঐতিহ্যবোধ জাগ্রত করার এক সফল প্রয়াস।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নরসিংদীতে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট

আপডেটের সময়: ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫