
◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সারা দেশে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ধন্যপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ পারভেজ হোসেনের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস, ডিএজবি’র মো: সাহজাহান, শহীদ পারভেজের পিতা নুর নবী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান, সাবেক ছাত্রনেতা মনির হোসেন রাজনসহ স্থানীয় জনসাধারণ।
জুলাই আন্দোলনের সময় ঢাকা মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন পারভেজ হোসেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ পারভেজের বোন রোকসানা ও ছোট ভাই কবরের পাশে বসে নিরবে স্মরণ করছে তাদের প্রিয় বড় ভাইকে।
প্রতিবেদকের নাম 

























