Dhaka ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

‘জুলাই শহীদ পরিবার’সহ তিন শতাধিক নাগরিকের শপথ অনুষ্ঠান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১৭২ সময় দেখুন
print news

◼️রাজু আহম্মেদ–খুলনা

খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ নামক বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়। উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, থানার উপ-পরিদর্শক আতিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক মোঃ আজিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ‘জুলাই শহীদ পরিবারের’ সদস্যসহ প্রায় তিন শতাধিক নাগরিক অনুষ্ঠানে অংশ নেন। দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সবাই একসঙ্গে শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণের পর একই স্থানে ‘জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নারী অধিকার, সচেতনতা এবং সমাজে নারীর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয় যা অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন এই অনুষ্ঠান সমাজের সর্বস্তরে দেশপ্রেম, সচেতনতা এবং সামাজিক ঐক্য গঠনে নতুন প্রেরণা যোগাবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

‘জুলাই শহীদ পরিবার’সহ তিন শতাধিক নাগরিকের শপথ অনুষ্ঠান

আপডেটের সময়: ০৯:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫