Dhaka ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঝিনাইদহে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী লাল মিয়া গ্রেপ্তার

গ্রেফতার হওয়া স্বামী লাল মিয়া

print news

মোঃ উৎপল হোসেন–ঝিনাইদহ

ঝিনাইদহে আলোচিত গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক স্বামী লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকালে ঝিনাইদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর ছাগল ফার্মের পূর্ব পাশে একটি কাঠের দোকানের মধ্যে স্ত্রীকে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে পালিয়ে যায় লাল মিয়া। এ ঘটনায় নিহত গৃহবধূর ছেলে রাজন সোমবার ঝিনাইদহ সদর থানায় পিতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতকের অবস্থান শনাক্ত করে সোমবার(১৩ অক্টোবর) হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর এলাকা থেকে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। লাল মিয়া স্ত্রীকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং নিজেকে আড়ালে রাখার চেষ্টা করে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করা সম্ভব হয়।

সদর থানার অফিসার ইনচার্জ বলেন, মামলার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক স্বামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটের প্রশংসা করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঝিনাইদহে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী লাল মিয়া গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫