Dhaka ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

টিসিবির পণ্য নিতে হুড়োহুড়ি, ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১৭২ সময় দেখুন
print news

◼️রবিউল ইসলাম–চট্টগ্রাম বন্দর

চট্টগ্রামে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,পণ্য কেনার জন্য হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে ওই বৃদ্ধ টিসিবির খাদ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় পুলিশ ট্রাকচালককে আটক করেছে।

বৃহস্পতিবার(২১ আগষ্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেনে এ ঘটনা ঘটে। নিহত রণজিৎ কর্মকার (৭০) রাজাপুকুর লেনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় সোনার গয়না তৈরির কারিগর।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন দাশ জানান, রণজিৎ কর্মকার ৪০ বছরেরও বেশি সময় ধরে রাজাপুকুর লেনে বসবাস করেন।

বার্ধক্যজনিত কারণে তাঁর স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা হয়। বেলা সাড়ে ৩টার দিকে টিসিবির পণ্য বিক্রির পরিবেশক প্রতিষ্ঠান (ডিলার) মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেনে প্রবেশ করে। ট্রাকটি অন্য সময়ের মতো গলির ভেতরে অপেক্ষাকৃত উঁচু স্থানে লোকনাথ মন্দিরের সামনে পার্কিংয়ের জন্য এগোচ্ছিল।

স্বপন দাশ বলেন, এ সময় লোকজন ট্রাকটি অনুসরণ করে দৌড়াতে থাকেন। ট্রাক পাহাড়ের ওপর ওঠার সময় রণজিৎও হুড়োহুড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু উঁচু স্থানে উঠতে গিয়ে ট্রাকটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন ট্রাক নিচের দিকে নেমে যেতে থাকে। লোকজনের হুড়োহুড়ির মধ্যে ধাক্কা খেয়ে রণজিৎ রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকা তাঁর শরীরের ওপর উঠে যায়। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দৈনিক ক্রাইম তালাশ কে বলেন,‘হুড়োহুড়ির মধ্যে টিসিবির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধকে চাপা দেয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ট্রাকের চালককে আটক করে আমাদের হেফাজতে রেখেছি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

টিসিবির পণ্য নিতে হুড়োহুড়ি, ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেটের সময়: ১০:১৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫