
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত আরিফুলের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটির হাতে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল নিহতের বাড়িতে যান। এ সময় আরিফুলের শোকাহত স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অকাল এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পরিবারটির ওপর নেমে আসা এই কঠিন সময়ে পাশে থাকা প্রশাসনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারা।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নির্মমভাবে প্রাণ হারান আরিফুল। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 




















