Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

63 / 100 SEO Score
print news

ঠাকুরগাঁওকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মাদকবিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রী বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি মাদকের কুফল তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজভিত্তিক কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় গুরু, শিক্ষক, সাংবাদিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে ছোট ছোট কমিটি গঠন করে জনসচেতনতা সৃষ্টি ও মাদক প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কর্মশালায় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার, ‘এসো জীবন গড়ি’-এর নির্বাহী পরিচালক, এফএনবি ঠাকুরগাঁও জেলা সভাপতি নবেল শাহসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জিও-এনজিও ব্যক্তিত্ব, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে টেকসই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে সচেতনতার বার্তা পরিবার থেকেই শুরু করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল একটি মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আপডেটের সময়: ০৭:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬