Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি মাদক কারবারি মোজাম গ্রেফতার

45 / 100 SEO Score
print news

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ৩২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোজাম্মেল হক ওরফে মোজামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘদিনের আত্মগোপন শেষে মঙ্গলবার রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোজাম্মেল হক বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।

জেলা ডিবি পুলিশ জানায়, মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগে মোজামের বিরুদ্ধে মোট ৩২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

এদিকে, মোজামের গ্রেফতারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী জানান, অসংখ্য মামলার আসামি হওয়া সত্ত্বেও মোজাম এতদিন এলাকায় প্রভাব বিস্তার করে চলতেন, যা জনমনে তীব্র উদ্বেগের কারণ ছিল। জামিনে বেরিয়ে এসে তিনি যেন পুনরায় মাদক ব্যবসায় জড়িত হতে না পারেন, সেজন্য তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি মাদক কারবারি মোজাম গ্রেফতার

আপডেটের সময়: ০১:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬