Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

63 / 100 SEO Score
print news

উপশাখা মজবুতিকরণ ও পাঠাগার সমৃদ্ধকরণ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীলদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ আনিস আহমেদ। জেলা সেক্রেটারি মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাজিবুর রহমান পলাশ বলেন, আদর্শিক, সাংগঠনিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে উপশাখাগুলোকে আরও কার্যকর ও গতিশীল করে গড়ে তুলতে হবে। পাশাপাশি পাঠাগারভিত্তিক জ্ঞানচর্চা বাড়িয়ে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ মিঞা উমর কাজী। তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, নিয়মিত অধ্যয়ন এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঠাকুরগাঁও জেলা সভাপতি মোঃ মতিউর রহমান, মোঃ আবু সুফিয়ান, মোঃ রাশিদুল ইসলাম এবং মোঃ সাদেকুল ইসলাম মুন্না। কর্মশালায় ঠাকুরগাঁও জেলা ও এর বিভিন্ন উপজেলার উপশাখা পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপশাখার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করা, পাঠাগারকে জ্ঞানচর্চার কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দায়িত্বশীলদের নেতৃত্ব ও আদর্শিক মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পরিশেষে দেশের সার্বিক কল্যাণ কামনা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬