Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ১৮টি প্রকল্পের মধ্যে ১৬টিতেই প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের ভাগিনা মাসুদ রানা। কাজ শুরুর আগেই অর্থ উত্তোলন এবং প্রকল্পের সভাপতিদের অজান্তে চেক ইস্যুর মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ ঘটনার জেরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বক্তব্য দিয়েছেন ডা. মো. আব্দুস সালাম। তিনি বলেন, ‘আমার নাম ভাঙিয়ে বা পরিচয় ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমি ইতিমধ্যে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধী যে-ই হোক, তদন্তে প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জনগণের দেওয়া আমানত রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

আপডেটের সময়: ১০:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬