Dhaka ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঢাকায় জামায়াতের গণমিছিল ও সমাবেশে নির্বাচন পদ্ধতি সংস্কারের জোর দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২০৭ সময় দেখুন
print news

◼️দেলোয়ার খান– স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইসলামীর আয়োজনে ৫ আগস্ট সকালে মহাখালীতে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তিনি বলেন, বিগত সরকারগুলো দেশে দুঃশাসন চালিয়েছে, কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন তারা ফের ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি দাবি করেন, টেকসই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় পিআর (সংখ্যানুপাতিক) নির্বাচন পদ্ধতি চালু করতে হবে।

তিনি বলেন, ৫৪ বছরের স্বাধীনতা পরবর্তী প্রায় সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ, বিশেষ করে শেখ হাসিনার অধীনে হওয়া নির্বাচনে ব্যালট ছিনতাই, সিল মারা ও ভোটারবিহীন ভোট হয়েছে।

ডা. তাহের জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই বিপ্লবের’ মর্যাদা রক্ষায় নির্বাচন ব্যবস্থায় মৌলিক সংস্কারের আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের জেলে পাঠানো হবে, মন্ত্রী-এমপিরা শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না।

ডা. মুহাম্মদ রেজাউল করিম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ইসলামের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টা যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে শুধু ঘোষণা দেন, তাও নির্বাচনের আগে পূর্ণ বাস্তবায়ন না হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।”

গণমিছিল মহাখালী রেলগেট থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও মহানগর জামায়াত নেতারা, এবং উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য ও সাধারণ জনগণ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঢাকায় জামায়াতের গণমিছিল ও সমাবেশে নির্বাচন পদ্ধতি সংস্কারের জোর দাবি

আপডেটের সময়: ০৮:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫