Dhaka ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দিনাজপুরে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

print news

ভাড়াটিয়া সেজে পৈত্রিক বাড়ি দখলের অপচেষ্টা ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকার বাসিন্দা সোনিয়া সোহেলী জিমি। শুক্রবার (৩ জুলাই) সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নওগাঁর বাসিন্দা রুবাইদ হাসান ও খাদিজাতুল কুবরা লিজা দম্পতির বিরুদ্ধে তিনি এই অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনিয়া সোহেলী জিমি জানান, শহরের ঈদগাহ বস্তি এলাকায় তাঁর পৈত্রিক বাড়ি ‘পদ্মা ভিলা’ ভাড়া নেন রুবাইদ-লিজা দম্পতি। চুক্তি অনুযায়ী জামানত ও চলতি মাসের ভাড়া বাবদ নির্ধারিত অর্থ পরিশোধ করার কথা থাকলেও গত ৯ জুন পার হওয়ার পরও তারা কোনো টাকা দেননি। উল্টো ১০ জুন ভাড়ার টাকা দাবি করলে ওই দম্পতি বাড়ির মালিকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং থানায় একটি কাল্পনিক অভিযোগ (জিডি) দায়ের করেন।
জিমি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে পরিবারের নিরাপত্তার স্বার্থে তারাও থানায় সাধারণ ডায়েরি করেন এবং ভাড়াটিয়াদের বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। গত ২১ জুন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভাড়া ছাড়াই তাদের বাড়ি ছেড়ে দিতে বলা হলে তারা ক্ষিপ্ত হন এবং বাড়ি না ছাড়ার হুমকি দিয়ে মালিকপক্ষের বিরুদ্ধে থানায় পুনরায় অভিযোগ করেন। ১ জুলাই বাড়ি ছাড়ার চূড়ান্ত কথা থাকলেও তারা তা না করে, উল্টো বাড়ির প্রধান ফটকে মালামাল স্তূপ করে রেখে প্রতিবেশীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রুবাইদ হাসান ও খাদিজাতুল কুবরা লিজা দম্পতি এর আগেও ওই এলাকার ৩-৪টি বাসা ভাড়া নিয়ে একইভাবে দখলের চেষ্টা করেছেন। বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করা তাদের পেশা।
এই চক্রের হাত থেকে পৈত্রিক বাড়ি রক্ষা ও নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সুনির্দিষ্ট হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে সোনিয়া সোহেলী জিমির সঙ্গে আব্দুল্লাহ আল আদনান উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দিনাজপুরে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

আপডেটের সময়: ০৪:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬