Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ

print news

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক-এর প্রচেষ্টায় ওই নির্বাচনী এলাকার শিক্ষা খাতে প্রায় ৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে এই বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) সূত্রে জানা গেছে, নির্বাচিত ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, সম্প্রসারণ এবং মেরামত ও সংস্কার কাজের জন্য এই অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যে e-GP (LTM) পদ্ধতিতে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করেছে।
বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন অনাবাসিক ভবন নির্মাণের জন্য বরাদ্দ পেয়েছে বিরল উপজেলার উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয় (১.৫ কোটি টাকা), পশ্চিম শংকরপুর নুরুল হুদা দাখিল মাদ্রাসা (১.৫ কোটি টাকা) এবং বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি উচ্চ বিদ্যালয় (১.৫ কোটি টাকা)। এছাড়াও একই প্রকল্পের আওতায় ১৫ লক্ষ টাকা করে বরাদ্দ পেয়েছে বিরল উপজেলার কামদেবপুর উচ্চ বিদ্যালয়, ধুকুরঝাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বোর্ডহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা এবং বোচাগঞ্জ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়, মোবারকপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় ও রামনগর দাখিল মাদ্রাসা।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত পত্রে এই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু হবে।
এদিকে, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে শিক্ষা খাতে এমন বড় ধরনের উন্নয়ন বরাদ্দ আসায় স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসী সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনায় বিরল-বোচাগঞ্জ অঞ্চল শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে উঠবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ

আপডেটের সময়: ০৫:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬