Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান, লাউয়াছড়ায় বনভূমি পুনরুদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১৭৯ সময় দেখুন
print news

মৌলভীবাজার-কমলগঞ্জ প্রতিনিধি◼️

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত nationally important লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রভাবশালী চক্রের দখলে থাকা প্রায় ৩ একর বনভূমি অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (১২ জুলাই) দুপুরে লাউয়াছড়ার বাঘমারা বন অফিস সংলগ্ন পূর্ব দক্ষিণাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা জমিতে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা লেবু চাষ করছিলেন। বন বিভাগ দখলকৃত জমি থেকে লেবু গাছ অপসারণ করে সেখানে নতুন করে ফলজ ও বনজ চারা রোপণ শুরু করেছে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার অঞ্চলের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বন টহল দল (সিপিজি)।

শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, “বন বিভাগ ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে লাউয়াছড়া বনের দখল হয়ে যাওয়া প্রায় তিন একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। এ জায়গায় পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।

লাউয়াছড়া বনের মতো জীববৈচিত্র্যে সমৃদ্ধ এলাকায় এই ধরনের দখলদারিত্ব বন ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন বন বিভাগ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান, লাউয়াছড়ায় বনভূমি পুনরুদ্ধার

আপডেটের সময়: ১০:০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫