
মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেসার্স সৌরভ রাইচ মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন মেসার্স মারিয়াম কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মোস্তাফিজার রহমান।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মেসার্স মিঠুবাপ্পী কন্সট্রাকশনের স্বত্বাধিকারী দুলাল হোসেনকে সভাপতি এবং মেসার্স এএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসান আলীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি মনোনীত হন মেসার্স শিমু কন্সট্রাকশনের আবুল কালাম আজাদ ও মেসার্স ভাই ভাই ট্রেডার্সের সফিন উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মেসার্স তহমিনা কন্সট্রাকশনের তাহিনুর রহমান এবং মেসার্স রাসেল এন্টারপ্রাইজের আসাদুজ্জামান রাসেল। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান মেসার্স মেঘা কন্সট্রাকশনের আশরাফুল ইসলাম খান রাবু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হন মেসার্স তাওরাত টেকনোলজির মিলন পাটোয়ারী।
কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পান মেসার্স খাঁন এন্টারপ্রাইজের মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক মনোনীত হন মেসার্স এসএ এন্টারপ্রাইজের আব্দুল হাকিম মন্ডলে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মজিবর রহমান বাবলু, আলহাজ্ব জাকির হোসেন, লুৎফর রহমান, জুয়েল তালুকদার, হেলাল উদ্দিন, মোস্তাফিজার রহমান, আখতারুজ্জামান তুহিন, উৎসব খান, করিম হোসেন, আব্দুর রাজ্জাক, আতিকুর রহমান, সাইফুর রহমান, আবু হাসেম ও ফরহাদ হোসেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে উপজেলার নির্মাণ খাত আরও স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর উদ্যোগে পরিচালিত হবে।
প্রতিবেদকের নাম 

























