
মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। অংশ নেয় দুপচাঁচিয়া ফুটবল একাডেমি ও নন্দীগ্রাম মাস্টার একাডেমির ছেলে ও প্রমিলা দল।
ম্যাচের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সহ-সম্পাদক ও দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন।
এসময় মাঠে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ফুটবল একাডেমির সভাপতি নয়ন ইসলাম, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দুপচাঁচিয়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মাহমুদুল হক শিপন, সমাজসেবিকা নাসরিন সুলতানা, প্রাক্তন খেলোয়াড় তালাশ মাহমুদ ও জহুরুল ইসলাম, বর্ষা নিউজের স্বত্বাধিকারী বেলাল হোসেন এবং দুপচাঁচিয়া নিউজের এডমিন সাগর খান।
ছেলেদের খেলায় দুপচাঁচিয়া ফুটবল একাডেমি ২-১ গোলে জয়লাভ করে নন্দীগ্রাম মাস্টার একাডেমির বিপক্ষে। আর প্রমিলা দলের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে।
ম্যাচ পরিচালনা করেন সাদ্দাম হোসেন এবং সহযোগিতায় ছিলেন আরিফ ও ফটিক। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম শ্রাবণ।
দিনভর উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা। খেলোয়াড়দের মাঝে সাম্প্রতিক উন্নতি ও কৌশলগত উৎকর্ষ প্রশংসিত হয়েছে দর্শকদের মুখে মুখে। ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলাকে এগিয়ে নিতে এই আয়োজন প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হয়েছে।
প্রতিবেদকের নাম 

























