Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

print news

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার বটেরহাট এলাকার কাইতন বিবি (৫৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনা গ্রামের মালেকা বেগম (৭৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে পীরগঞ্জ থেকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন কাইতন বিবি। পথে কামারপুর কবরস্থানের পাশে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের তেরকোনা গ্রামে সকালে বাড়ির আঙিনায় হাঁটার সময় পুকুরে পড়ে মালেকা বেগমের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, দৃষ্টিশক্তি কম থাকায় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
পৃথক দুটি ঘটনায় এলাকা দুটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

আপডেটের সময়: ০৩:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬