Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দুর্নীতি করলে সরাসরি চাকরিচ্যুত, ট্রান্সফার নয়: স্বাস্থ্যমন্ত্রী

print news

দুর্নীতি করলে সরাসরি চাকরিচ্যুত করা হবে, কোনোভাবেই বদলি (ট্রান্সফার) দিয়ে পার পাওয়া যাবে না। নরসিংদী জেলা ডায়াবেটিক সমিতির ৩১তম সাধারণ সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৪ জুলাই) দুপুরে সমিতির আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ও সেবার মান নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি জাতীয় স্বাস্থ্য সংকট। এটি মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং ব্যক্তিপর্যায়ে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কোনো বিকল্প নেই। একইসঙ্গে রোগীদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি মাখন লাল দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ও হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ডায়াবেটিক সমিতির সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দুর্নীতি করলে সরাসরি চাকরিচ্যুত, ট্রান্সফার নয়: স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৯:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬