Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দেশি মাছ রক্ষায় সচেতনতা: তালায় মৎস্য সপ্তাহে নানা আয়োজন

print news

◼️গোলাম রব্বানী–তালা (সাতক্ষীরা)

অভয়আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা পুকুরে মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম। মেরিন ফিসারিস অফিসারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, এনজিও সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আকবর হোসেন, সহসভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গোলাম রব্বানী এবং উপজেলা বিএনপির নারী নেত্রী মিনি।

এসময় মৎস্য জীবিকায় যুক্ত বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। সপ্তাহ উপলক্ষে মাছ সংরক্ষণ, প্রজনন ও দেশি প্রজাতি রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে চারজনকে পুরস্কৃত করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দেশি মাছ রক্ষায় সচেতনতা: তালায় মৎস্য সপ্তাহে নানা আয়োজন

আপডেটের সময়: ০৯:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫