Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দোয়ারাবাজারে তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে একযোগে কলম বিরতি

print news

◼️এস ডব্লিউ সাগর– দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে দিনব্যাপী কলম বিরতি কর্মসূচী পালন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকরা।

রবিবার (১০ আগষ্ট) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এই কলম বিরতি পালন করে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কলম বিরতি চলে।

এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এম এ মোতালিব ভূইয়া, সদস্য দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো.মামুন মুন্সি, দৈনিক সংবাদ দিগন্ত ও ক্রাইম তালাশ প্রতিনিধি শাহনুর ওয়াদুদ সাগর, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফারুক মিয়া,দৈনিক জাগ্রত মাতৃভূমি’র মারুফ খন্দকার, দৈনিক স্বদেশ বার্তার প্রতিনিধি জহিরুল ইসলাম সানি,রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দোয়ারাবাজারে তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে একযোগে কলম বিরতি

আপডেটের সময়: ১১:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫