Dhaka ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

নতুন কাপড় না ধুয়ে পরছেন? হতে পারে যেসব মারাত্মক সমস্যা

print news

▪️স্বাস্থ্য ডেস্ক

নতুন কাপড় কিনে অনেকেই আনন্দে সোজা পরেই ফেলেন, কিন্তু এই অভ্যাস আপনার ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। ফ্যাক্টরি থেকে দোকান পর্যন্ত কাপড়ের দীর্ঘ যাত্রায় এটি বহুবার মানুষের স্পর্শে আসে, কখনো ধুলাবালি, কখনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে। কাপড় তৈরির সময় ব্যবহৃত রং, স্টার্চ এবং ফিনিশিং কেমিক্যাল ত্বকে অ্যালার্জি, র‍্যাশ কিংবা চুলকানি সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কাপড় ফ্যাক্টরি থেকে বেরোনোর আগে এবং দোকানে প্রদর্শনের সময় নানা ধরণের কেমিক্যাল স্প্রে করা হয় যাতে কাপড় চকচকে ও মসৃণ দেখায়। এই কেমিক্যাল ত্বকে লেগে গেলে একজিমা, কন্টাক্ট ডার্মাটাইটিস এমনকি ফাঙ্গাল ইনফেকশন পর্যন্ত হতে পারে। যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর হতে পারে।

এছাড়া, দোকানে প্রদর্শিত কাপড় অনেক মানুষের হাতে লাগে, ট্রায়াল রুমে পরা হয়, যা জীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ায়। বিশেষত ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকলে তা ত্বকের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে।

তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন, নতুন কাপড় কেনার পর অন্তত একবার ভালোভাবে ধুয়ে তবেই পরা উচিত। হালকা ডিটারজেন্ট ও পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে রোদে শুকালে কাপড়ের কেমিক্যাল ও জীবাণু অনেকাংশেই দূর হয়ে যায়। এই ছোট্ট সতর্কতা আপনার ত্বককে মারাত্মক সমস্যা থেকে রক্ষা করতে পারে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

নতুন কাপড় না ধুয়ে পরছেন? হতে পারে যেসব মারাত্মক সমস্যা

আপডেটের সময়: ১২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫