Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নরসিংদীতে ঘরে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

8 / 100 SEO Score
print news

নরসিংদীর মাধবদীতে ঘরের ভেতরে অসতর্কতাবশত আটকে পড়া দুই বছরের শিশু মো. সাফোয়ানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (৩ আগস্ট) সকালে মাধবদীর চৌদ্দপাইকা এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিকূল পথ ও দুর্গম পরিবেশ উপেক্ষা করে মাত্র সাত মিনিটের ঝটিকা অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নরসিংদীর মাধবদীর চৌদ্দপাইকা এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অসতর্কতাবশত ঘরে আটকা পড়ে যায় শিশু সাফোয়ান। ঘরের ভেতর শিশুটির আটকে পড়ার খবর পেয়ে পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। কান্নাকাটি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে দ্রুত মাধবদী বাজার ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাধবদী বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর প্রধান প্রতিবন্ধকতা ছিল যাতায়াত ব্যবস্থা। গাড়ি নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রায় এক কিলোমিটার পথ কাদামাখা জমির সরু আইল ধরে পায়ে হেঁটে অতিক্রম করেন। তারা সকাল ১০টা ৫০ মিনিটে নির্দিষ্ট ভবনটিতে পৌঁছান।

ঘটনা স্থলে পৌঁছেই তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের ফলে মাত্র সাত মিনিটের মধ্যে দ্বিতীয় তলায় আটকে থাকা শিশু সাফোয়ানকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরে কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই শিশুটিকে তার বাবা মোয়াজ্জেম মো. রাকিবুল ইসলামের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পথ ও বৈরী পরিবেশের মধ্যেও ফায়ার সার্ভিসের কর্মীরা যেভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদারিত্ব দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। সময়োপযোগী ও মানবিক এই পদক্ষেপে একটি বড় ধরণের সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এমন দ্রুত সাড়া দেওয়া এবং সাহসিকতা স্থানীয় মানুষের মাঝে গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা কুড়িয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নরসিংদীতে ঘরে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেটের সময়: ০৫:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬