Dhaka ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২০৭ সময় দেখুন
print news

আল আমিন–নরসিংদী থেকে◼️

নরসিংদীতে চাঁদাবাজি, নিপীড়ন ও টর্চার সেলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১২ জুলাই) রাতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা এই মশাল মিছিল করেন।

‘চাঁদাবাজি ও টর্চার সেলের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলো’—এই মূল স্লোগানকে সামনে রেখে মিছিলটি জেলা হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “নরসিংদীর বড় বাজারে ব্যবসায়ীদের ওপর জুলুম, ভয়ভীতি, চাঁদাবাজি এবং টর্চার সেল গড়ে তোলার মতো ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আইনের প্রয়োগ ও প্রশাসনের সক্রিয় ভূমিকা না থাকায় ছাত্র সমাজকে রাজপথে নামতে হয়েছে।

তারা আরও বলেন, “এই মশাল মিছিল কেবল শুরু। যদি চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া না হয় এবং নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের নেতাকর্মী সোহানুর রহমান, মীম আক্তার, রাজীব হাসানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন নরসিংদীর ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত হয় এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়।

ছাত্রদের ভাষায়, “অপরাধীদের পৃষ্ঠপোষকতা বন্ধ না হলে আন্দোলন হবে আরও কঠিন ও দুর্বার।”

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

আপডেটের সময়: ১০:১৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫