
◼️আলামিন–নরসিংদী
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে বিশেষ অভিযানে জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার(২৪ আগষ্ট)বিকেল ৫টার দিকে কাজল মিয়ার বাড়ির সংলগ্ন মসজিদের পাশের জঙ্গলে এ অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশ একটি চাইনিজ রাইফেল ও একটি বন্দুক উদ্ধার করে।
ডিবি পুলিশ জানিয়েছে, নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা ব্যবহার করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















