Dhaka ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১৬৯ সময় দেখুন
print news

◼️আল আমিন–নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার তিন বছর বয়সী ছেলে আলিফ মিয়া এবং একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি, যার বয়সও তিন বছর।

পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. এরশাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় পাশাপাশি বাড়ির দুই শিশু বাড়ির বাইরে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করলেও ততক্ষণে তারা মারা যায়।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, সামান্য অবহেলায় দুটি শিশুর প্রাণ চলে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক এবং সতর্কতা না থাকলে এ ধরনের দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫