Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান চার দিনে গ্রেপ্তার ১০৬

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
print news

মোস্তফা মিয়া–নরসিংদী সদর◼️

নরসিংদীতে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে গত চার দিনে নারী-পুরুষ মিলে ১০৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশনায় এবং সরাসরি তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত চার দিনের এই বিশেষ অভিযানে নিয়মিত ও বিশেষ চিরুনি তল্লাশি চালানো হয়। অভিযান প্রথম দিনে ২৯ জন, দ্বিতীয় দিনে ২৮ জন, তৃতীয় দিনে ৩০ জন এবং চতুর্থ দিনে ১৯ জনকে আটক করা হয়।

বেলাব থানার মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় মোছা রুবিয়া আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা। জানা গেছে, তার বিরুদ্ধে আগেও ৪টি মাদক মামলা রয়েছে।

রায়পুরায় এক অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় আরও একজন মাদক কারবারিকে।

মাধবদীর ভগিরথপুর থেকে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও চারটি মামলা রয়েছে।

ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার বানিয়াছল এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে। তাদের মধ্যে মনির মিয়ার নামে আগে থেকেই রয়েছে পাঁচটি মামলা।

পলাশ থানায় ২১ পিস ইয়াবাসহ আরেক মাদক ব্যবসায়ী ধরা পড়ে।

শিবপুর মডেল থানার অভিযানে ধরা পড়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা কুখ্যাত ডাকাত আমিন সরকার ও তার সহযোগী মঞ্জু। আমিন সরকারের বিরুদ্ধে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলবে নিয়মিত। পুলিশ সুপার বলেন, জেলার কোথাও অপরাধীর কোনো ঠাঁই নেই। সাধারণ মানুষের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করে যাচ্ছে।

অভিযান নিয়ে নরসিংদীর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন উদ্যোগ চালিয়ে গেলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান চার দিনে গ্রেপ্তার ১০৬

আপডেটের সময়: ০৭:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫